ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সরকার দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সত্ত্বা ও সংস্কৃতিকে মোটেই খাটো করে দেখে না, বরং এসব গোষ্ঠী দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে বলেই মনে করে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে দীপু মনি সাংবাদিকদের বলেন, "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে ফেলা হচ্ছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান সুযোগ ও সমান অধিকারের কথা বলা আছে। আমরা চাই, প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা পাক।"
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আইনমন্ত্রী শফিক আহমেদ, পর্যটনমন্ত্রী জিএম কাদের, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আফসারুল আমিন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ এই বৈঠকে অংশ নেন।
বৈঠকে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা নিরসনের বিষয়ে আলোচনা হয় বলে দীপু মনি জানান।
গত ২৬ জুলাই বিদেশি কূটনীতিবিদ ও গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাদা বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করছে তারা এ দেশের 'অধিবাসী', কোনাভাবেই 'আদিবাসী' নয়।"
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য সঠিক নয়, গ্রহণযোগ্যও নয়।
তিনি বলেন, "আদিবাসী শব্দের মূল বক্তব্য হলো প্রান্তিকতা, যারা ঐতিহাসিকভাবে শোষণ ও বঞ্চনার শিকার হয়েছে এবং এখনো প্রা
bdnews24