২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপু মনির বক্তব্যে আদিবাসী ফোরামের প্রতিবাদ

বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর 'সংজ্ঞায়ন' নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর 'সংজ্ঞায়ন' নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। কয়েকদিন আগে উন্নয়ন-সহযোগী ও কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করছে তারা এ দেশের 'অধিবাসী', কোনাভাবেই 'আদিবাসী' নয়।" আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১১-এর কর্মসূচি ঘোষণার উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক এ প্রতিবাদ জানান। ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম ঢাকায় আগামীকাল ৫ অগাস্ট থেকে কয়েকদিনের কর্মসূচিও ঘোষণা করে ফোরাম। এর মধ্যে রয়েছে ৫ অগাস্ট বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বৃহত্তর জনগোষ্ঠী, সমতলের আদিবাসী ও পাহাড়ের আদিবাসীদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৬-৭ অগাস্ট অক্সফাম জিবির সহযোগিতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও এলজিইডি মিলনায়তনে দুইদিন ব্যাপী আদিবাসীদের ভূমি, বন ও সংস্কৃতি বিষয়ে সম্মেলন, ৮-১০ আগস্ট শিশু একাডেমীতে মানুষের জন্য ফাউন্ডেশন মেলা, চিত্র প্রদর্শনী, আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা, প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি। 'মূল বক্তব্য হলো প্রান্তিকতা' সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি বলেন, তার ওই বক্তব্য সঠিক নয় এবং গ্রহণযোগ্যও নয়। "স্মরণাতীতকাল থেকেই এদেশে আদিবাসীরা তাদের স্বকীয়তা, নিজস্ব ভাষা ও সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় নিয়ে বসবাস করছে। এ জগতে কে কোথা থেকে প্রথম আবির্ভূত হয়েছে, এটি আদিবাসী বা ইনডিজেনাস পিপলস্-এর মূল কথা নয়। এ জন্যই জাতিসংঘ ইনডিজেনাস পিপলস্-এর কোনো সংজ্ঞা নির্ধারণ করেনি এবং আদিবাসীরাই তা চায়নি।" "আদিবাসী শব্দের মূল বক্তব্য হলো প্রান্তিকতা, যারা ঐতিহাসিকভাবে শোষণ ও বঞ্চনার শিকার হয়েছে এবং এখনো প্রা