২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য-শিক্ষা খাতে দান করলে আয়করে ছাড়

স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দুই খাতে আর্থিক সহায়তা দিলে আয়কর ছাড় দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দুই খাতে আর্থিক সহায়তা দিলে আয়কর ছাড় দেওয়া হবে। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএম) এর নব নির্বাচিত কর্মকর্তারা বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের কাছে সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সকলের মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের প্রতিনিধিদলের সদস্যরা তহবিল গঠনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানালে শেখ হাসিনা বলেন, "আমি সকলকে বলি- সরকারের ওপর মুখাপেক্ষী না হয়ে, তহবিল গঠনের চেষ্টা করেন। "যারা স্বাস্থ্য ও শিক্ষা খাতে অনুদান দেবে তাদের আয়কর রেয়াত দেওয়া হবে।" চারদলীয় জোট সরকারের সময়ে বন্ধ করে দেওয়া কমিউনিটি হেলথ ক্লিনিক পুনরায় চালু করা এবং সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ওষুধ সরবরাহের বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন হাসিনা। চিকিৎসা সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের একাদশ সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান প্রতিনিধি দলের সদস্যরা। বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। চলতি বছরের শেষের দিকে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে কলেজের বিভিন্ন ডিগ্রি ও কলেজে আন্তর্জাতিক মান অনুসরণ করা হয় সে বিষয়ে জানান। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াজিদুজ্জামান, কলেজটির সভাপতি মাহমুদ হাসানের নেতৃত্বে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সানাওয়ার হোসেন ও আব্দুল কাদের খান, কোষাধ্যক্ষ, অনারারি সচিব কনক কান্তি বড়