২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিম-ওলামা-মাশায়েখদের সঙ্গে খালেদার ইফতার

রমজানের প্রথম দিন মঙ্গলবার এতিম-ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের প্রথম দিন মঙ্গলবার এতিম-ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর তেজগাঁওয়ের রহমাতে আলমে মিশন, ফকিরেরপুল মসজিদ ও মাদ্রাসা এবং শান্তিনগর মসজিদ ও মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীরা এবং ওলামা-মাশায়েখদের এই ইফতারে আমন্ত্রণ জানান খালেদা। ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতারের আয়োজন করা হয়। শুরুতে খালেদা এতিমদের সঙ্গে কুশল বিনিময় করেন। শর্ষিনার ছোট পীর হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ জয়নুল আবেদিন, নরসিংদীর জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন জাফরী, মিরসরাই পীর মাওলানা আবদুল মোমেন নাসিরী, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক ইফতারে উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ অঙ্গসংগঠনের নেতারা ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯২১ ঘ.