২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীর শুনানিতে খালেদার নাম, আদালতে হট্টগোল

সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি শেষে আদেশে খালেদা জিয়ার প্রসঙ্গ আসায় হাইকোর্টে হট্টগোল ও হাতাহাতি করেছেন আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি শেষে আদেশে খালেদা জিয়ার প্রসঙ্গ আসায় হাইকোর্টে হট্টগোল ও হাতাহাতি করেছেন আইনজীবীরা। হট্টগোলের এক পর্যায়ে বিচারকদের দিকে প্রিন্টারের ট্রে ছুড়ে মারা হয়। তবে ট্রেটি ফ্যানে লাগায় বিচারপতিরা আক্রান্ত হননি। ট্রেটি পরে পুলিশ জব্দ করেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে হাইকোর্টে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে তাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। সকালে শুনানির শুরুতে আমিনীর আইনজীবী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন করেন। আদেশে আদালত এই আবেদন মঞ্জুর না করে আগামী ১৭ অগাস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করে। হাইকোর্টের তলবের প্রেক্ষিতে সকালে আদালতে হাজির হন মুফতি আমিনী। সকাল ১১টা থেকে মামলার শুনানি শুরু হয়। সংবিধান নিয়ে কটূক্তি করায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের একটি রিট আবেদনে আমিনীকে আদালতে তলব করা হয়। শুনানিতে আমিনীর পক্ষে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, রিটকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এরপর আদালতের আহ্বানে আরো কয়েকজন আইনজীবী বক্তব্য দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট শুরু থেকেই এ সংশোধনীর বিরোধিতা করে আসছে। জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী গত ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে। অবশ্য আমিনী বলে আসছেন, তিনি ওই বক্তব্য দিয়েছেন 'রূপক' অর্থে। যে কারণে হট্টগোল আইনজীবীদের বক্তব্যে পর বেলা ১টার দিকে আদালত আদেশ দেওয়া শুরু করে। আদেশের পর্যবেক্ষণে আদালত বলে, 'আমরা খুবই স্পর্শকাতর একটি বিষয়ে শুনানি করছি। যদি কোনো লোক সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে চান, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা। তাহলে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে।" "কোনো দেশপ্রেমিক এ ধরণের কোনো কথা বলতে পারেন না। যারা বলেন, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তারা বিশ্বাস করেন অন্য কিছুতে।" এক পর্যায়ে আদালত বলে, 'বিরোধীদলীয় নেতাও এ ধরণের একটি কথা বলেছেন বলে অভিযোগ রয়েছে।' এ কথা বলার পর বিরোধী দল সমর্থক আইনজীবীরা তুমুল হট্টগোল শুরু করেন। তারা 'নো নো' বলে চিৎকার করে উঠেন। এ সময় সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা পাল্টাপাল্টি স্লোগানও দিতে থাকেন। ১৩ জুলাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছিলেন, তার দল ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলা হবে। হট্টগোলের এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে মধ্যাহ্ন বিরতির পর আদেশ দেওয়ার অনুরোধ করেন। এরপর বিচারপতিদের এজলাস ত্যাগের মাধ্যমে আদালত বিরতিতে চলে যায়। বেলা ৩টায় বিচারপতিরা আবার এজলাসে এসে আদেশ দিতে শুরু করেন। বিরোধীদলীয় নেত্রীর প্রসঙ্গটি আসার সঙ্গে সঙ্গে বিরোধী দল সমর্থক আইনজীবীরা এর প্রতিবাদ করেন। দেশে আপিল বিভাগ রয়েছে, রায় পছন্দ না হলে সেখানে যেতে পারেন- উল্লেখ করে বিচারপতি আবার আদেশ দিতে শুরু করেন। আদেশের পর বিরোধী দল সমর্থক আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সরকার সমর্থক এক আইনজীবী মোবাইলে হট্টগোলের ছবি তুললে তাকে প্রতিরোধ করতে এগিয়ে আসেন বিরোধী দল সমর্থক এক আইনজীবী। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়ে যায়। প্রায় ১০ মিনিট ধরে চলার পর উভয় পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে হাতাহাতি থামলেও স্লোগান ও পাল্টা স্লোগান চলতে থাকে। ৩টা ২২ মিনিটের দিকে আদালতের সময় শেষ হয়ে গেছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আদালত কার্যক্রম সমাপ্তি আবেদন করলে বিচারকরা এজলাস ত্যাগ করেন। এরপর পরিস্থিতি শান্ত হয়ে আসে। 'সতর্কতার সঙ্গে কথা বলবেন' দুপুরের পর দেওয়া আদেশের পর্যবেক্ষণে আদালত বলে, 'আশা করি, ভবিষ্যতে সংবিধান সম্পর্কে কথা বলতে যে কেউ সতর্কতার সঙ্গে কথা বলবেন। যাতে তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ না হয়।' 'আমরা সতর্ক করে দিচ্ছি, এ ধরণের বক্তব্য ভবিষ্যতে কোনভাবেই সহ্য করা হবে না।' 'শুনানিতে বিভিন্ন আইনজীবীরা বলেছেন, সংবিধান নিয়ে যারা এধরণের বক্তব্য দেয়, তাদের মাথা থেকে পাকিস্তানি ধ্যান ধারনা এখানো মুছে যায়নি। আমরা এ বক্তব্যের সঙ্গে একমত।' "এই সংবিধান ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তাই একে ছুড়ে ফেলে দেওয়া যায় না। বিরোধীদলীয় নেতার বক্তব্য আমরা বিচারিক বিবেচনায় নিয়েছি। আমিনীর মন্তব্যের মতো তার মন্তব্যও সমান অপরাধমূলক। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। আমরা যে কোন মূল্যে সংবিধান রক্ষা করবো।' পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে যোগ হওয়া ৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা নষ্ট করার প্রক্রিয়া চালালে বা সমর্থন করলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে। এই অপরাধের জন্য প্রচলিত আইনের সর্বোচ্চ দ- প্রযোজ্য হবে বলেও এতে উল্লেখ করা হয়। 'অন্যথায় পরিস্থিতি আরো উত্তপ্ত হবে' আদেশের পর দক্ষিণ হলে আয়োজিত তাৎক্ষণিক প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, "হাইকোর্টের একজন বিচারপতি রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছেন। তার এই আচরণ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ