২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হামলার তদন্ত দাবি মওদুদের

লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার তদন্ত দাবি করেছেন মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার তদন্ত দাবি করেছেন মওদুদ আহমদ। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, "সরকার যদি তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার না করে। তবে আমরা ভাববো হামলায় তাদের মদদ রয়েছে।" লক্ষ্মীপুরে সোমবারের হামলায় আহত সাংবাদিক বার্তা টোয়েন্টিফোর ডটকমের মহসিন হোসেনকে ইসলামী ব্যাংক হাসপাতালে দেখে বেরোনোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ একথা বলেন। সোমবার লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় পড়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িবহর। এতে ফখরুল অক্ষত থাকলেও সংসদ সদস্য শাহজাহানের গাড়ি ভাংচুর হয়। আহত হয় সাংবাদিকসহ ১২ জন। লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যামামলায় তাহেরের ছেলে এএইচএ বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে দলের জেলা শাখা আয়োজিত এক সভায় গিয়েছিলেন ফখরুল। বিএনপি হামলার জন্য তাহেরকে দায়ী করছে। হামলার প্রতিবাদে বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে তারা। মওদুদ বলেন, "আমরা আগেই আশঙ্কা করেছিলাম, বিপ্লবসহ সন্ত্রাসীদের সাজা মওকুফের পর তার বেরিয়ে আরো বেপরোয়া হয়ে উঠবে। সোমবারের ঘটনায় তা প্রমাণিত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৪ ঘ.