ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চলমান পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করলেন ক্ষমতাসীন মহাজোটের শরিক হাসানুল হক ইনু। তিনি বললেন, এখন দেশে গণতন্ত্রের পরিবর্তে 'গোঁজামিলতন্ত্র' চলছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানে ইনু বলেন, "একটু গণতন্ত্র, একটু সামরিকতন্ত্র, একটু ধর্মতন্ত্র- এ তিন মিলে গোঁজামিলতন্ত্রে চলছে দেশ। এ থেকে গণতন্ত্র এবং বাংলাদেশকে বের করে নিয়ে আসতে হবে।"
১৫ অগাস্ট শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্মসহ কিছু বিষয়ে আপত্তি তুললেও পরে সংসদে বিল পাসের পক্ষেই ভোট দিয়েছিলেন ইনুসহ জাসদের সংসদ সদস্যরা।
ইনু বলেন, "যুদ্ধাপরাধ, সামরিক শাসকদের সংবিধান লঙ্ঘন, ২১ অগাস্টের গ্রেনেড হামলা এবং বঙ্গবন্ধু হত্যা- এ চার কলঙ্ক নিয়ে বাংলাদেশ ধুঁকে ধুঁকে চলছিলো। এর একটা কলঙ্ক মুচেছে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দেওয়ার মাধ্যমে।"
সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে জাতীয় চারনেতা হত্যা এবং ২১ অগাস্টের গ্রেনেড হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়।
"আমরা ২১ অগাস্টের হামলার মূল পরিকল্পনাকারীদের সনাক্ত করতে পেরেছি। অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে", বলেন তিনি।
সরাসরি না বললেও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দিকে ইঙ্গিত করেই যে প্রতিমন্ত্রীর এ বক্তব্য, তা স্পষ্ট। স
bdnews24