২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিজবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ হিজবুত তাহরীরের এক সদস্যকে নগরীর জেল গেইট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হিজবুত তাহরীরের এক সদস্যকে নগরীর জেল গেইট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নাজমুল কাদের ওরফে রিয়াদ (২৩) রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর গ্রামের আবদুল কাদেরের ছেলে। তার কাছ থেকে বেশকিছু ধর্মীয় উস্কানিমূলক বই, প্রচারপত্র ও পোস্টার উদ্ধার করা হয়েছে। রিয়াদকে শনিবার গ্রেপ্তার করা হয় বলে রোববার বিকেলে র‌্যাব-৭ এর কর্মকর্তা এএসপি নুরুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় তার বাসা থেকে বই, প্রচারপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে হিজবুত তাহরীর সদস্য বলে স্বীকার করেছেন। রাষ্ট্র ও জনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/পিডি/১৯০৩ ঘ.