২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনের প্রশংসা করলো স্পেন

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায় স্পেনের প্রশংসা পেয়েছে বাংলাদেশ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায় স্পেনের প্রশংসা পেয়েছে বাংলাদেশ সরকার। রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দেশটির বিদায়ী রাষ্ট্রদূত আর্তুরো পেরেজ মার্তিনেজ এ কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। পাশাপাশি স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। প্রেস সচিব জানান, বৈঠকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। পরে পৃথক অনুষ্ঠানে টুঙ্গীপাড়া ও কোটালিপাড়া উপজেলা কমপ্লেক্সের মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। পাওয়ার পয়েন্টে উপস্থাপিত ওই পরিকল্পনা দেখে প্রধানমন্ত্রী কিছু পরামর্শ ও নির্দেশনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৮০০ ঘ.