২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন নিলেন সাইদ এস্কান্দার

দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নিু আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নিু আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দার। রোববার ঢাকার এক নম্বর বিশেষ জজ এ এফ এম আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন। মামলাটি দায়ের হওয়ার পর হাইকোর্ট গত বছরের ৩ মে পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত অথবা ছয় মাসের জামিন দেয় তাকে। এরপর আরো কয়েকবার জামিনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ৩১ জানুয়ারি ছয় মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়। ৩১ জুলাই ওই মেয়াদ শেষ হওয়ার কথা। তবে ২৪ জুলাই হাইকোর্টে জামিনের মেয়াদ বাড়াতে ফের আবেদন করেন এস্কান্দার। তবে সেদিন মেয়াদ না বাড়িয়ে নিু আদালতে গিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। এই মামলায় ৭ অগাস্ট অভিযোগ (চার্জ) গঠনের দিন ধার্য রয়েছে। রোববার তার পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া, নুরুজ্জামান তপন, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ আইনজীবী। গত বছরের ২৮ এপ্রিল ৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৬শ' টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক বেনজীর আহমেদ। চলতি বছরের ৩ ফেব্র"য়ারি সাইদ এস্কান্দারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে ১২ জনকে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭৪৬ ঘ.