২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে হিসাব দিলো আওয়ামী লীগ

নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আয়-ব্যয়ের বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 06:46 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আয়-ব্যয়ের বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবীর তালুকদার দলের বার্ষিক হিসাব ইসিতে জমা দেন। মৃণাল সাংবাদিকদের জানান, অডিট ফার্ম এসএম জাকারিয়া অ্যান্ড কোং-কে দিয়ে নিরীক্ষিত প্রতিবেদনই জমা দিয়েছেন তারা। এ হিসাব প্রকাশ করা বা না করার এখতিয়ার নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন দলগুলোর হিসাব নিলেও তা প্রকাশ করতে নারাজ। কমিশনের বক্তব্য, এটা দলগুলোর অভ্যন্তরীণ বিষয়; যদিও বিশ্লেষকরা বলছেন, এ হিসাব জনগণের জানার অধিকার রয়েছে। এ নিয়ে দ্বিতীয় বছর নিবন্ধিত দলগুলোর কাছ থেকে আয়-ব্যয়ের হিসাব নিচ্ছে ইসি। রাজনৈতিক দলগুলোর ভেতরে আর্থিক স্বচ্ছতা আনতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইসিতে নিবন্ধিত ৩৮টি দলকে হিসাব দেওয়ার তাগিদ দিয়ে সপ্তাহখানেক আগে চিঠি পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৩৭ ঘ.