সিলেট, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ছাত্রদলের দুই গ্র"পের সংঘর্ষে এক পথচারী গুলিবিদ্ধসহ দুই ছাত্রদলকর্মী আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ছাত্রদলের শামীম ও 'কালা' নাহিদ গ্র"পের সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে সাদিক হোসেন মামুন (২১) নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। কাজল শাহ এলাকার তরু ও রুবেল মিয়া কলোনির বাসিন্দা তকলিস খানের ছেলে মামুন আবুল খায়ের গ্র"পের সেলসম্যান হিসেবে কাজ করেন।
এছাড়া সংঘর্ষে নগর ছাত্রদলকর্মী উজ্জ্বল (২২) ও আলাল (২২) ছুরিকাহত হন।
আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) খায়রুল ফজল।
উজ্জ্বল নগরীর বাঁশবাগান চৌকিদেখি এলাকার জালাল মিয়ার ছেলে। আলাল ওই এলাকার আবু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সেখানে পাঁচ খেকে ছয় রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
ওসি খায়রুল বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ না করায় এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০১০৮ ঘ.
bdnews24