২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কেন্দ্রীয় নেত্রীর ওপর হামলা

ধানমণ্ডি লেকের ধারে প্রাতভ্রমণের সময় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি লেকের ধারে প্রাতভ্রমণের সময় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন। শুক্রবার ভোরে তার ওপর হামলা হয় বলে পুলিশ ও বিএনপি নেতারা জানিয়েছেন। আহত খালেদাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা হামলাকারীদের চিনতে পেরেছেন বলে পুলিশ জানিয়েছে। বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেকের ধারে হাঁটার সময় এক দল সন্ত্রাসী খালেদার ওপর চড়াও হয় এক দল সন্ত্রাসী। এতে আহত হন তিনি। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা খালেদাকে মারধর করেন। ধানমণ্ডি থানার ওসি মো.মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলাকারীদের নাম খালেদা ইয়াসমিন বলতে পারছেন, তাই মনে হচ্ছে পরিচিত লোকজনই তার ওপর হামলা চালিয়েছে।" এ বিষয়ে সকাল ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১১০ ঘ.