২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে: ফখরুল

সংবিধান ছুড়ে ফেলার কথা বলায় খালেদা জিয়াকে ক্ষমা চাইতে প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে চতুর্থ সংশোধনীর জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে জনগণের কাছে ক্ষমতা চাইতে বলেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 08:43 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান ছুড়ে ফেলার কথা বলায় খালেদা জিয়াকে ক্ষমা চাইতে প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে চতুর্থ সংশোধনীর জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে জনগণের কাছে ক্ষমতা চাইতে বলেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বৃহস্পতিবার বলেছেন, "১৯৭২-৭৫ সালে আওয়ামী লীগের শাসনামলে সিরাজ শিকদারসহ ৩০ হাজার রাজনৈতিক নেতা-কর্মী হত্যা করা হয়েছে। সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে। এসব অপরাধের জন্য আগে প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা বলেছিলেন, সংশোধিত সংবিধান ছুড়ে ফেলা হবে। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বুধবার বলেন, সংবিধান ছুড়ে ফেলার কথা বলার জন্য বিরোধীদলীয় নেতার ক্ষমা চাওয়া উচিত। পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে ফখরুল বলেন, "এ সংশোধনীর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বাক স্বাধনীতা হরণ করা হয়েছে, যা বাকশালের চেয়েও ভয়ঙ্কর। বাকশালের তো চেহারা বোঝা যায়। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে ৫১টি সংশোধনী এনে বাকশালী মুখোশে জনগণের ওপর একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছে।" ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর আমলে সংবিধানের চতুর্থ সংশোধনী এনে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। তখন কয়েকটি সংবাদপত্র ছাড়া অন্য সব সংবাদপত্রও বন্ধ করে দেওয়া হয়েছিলো। সংবিধানের পঞ্চদশ সংশোধনের প্রতিবাদে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মেলনে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। জিয়াউর রহমানের শাসনামল ও চারদলীয় জোট সরকারের আমলে শিক্ষা স