২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে মায়ের হাতে কেক খেলেন সজীব

অনাড়ম্বর পরিবেশে ৪০তম জন্মবার্ষিকী পালন করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব আহমেদ ওয়াজেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনাড়ম্বর পরিবেশে ৪০তম জন্মবার্ষিকী পালন করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব আহমেদ ওয়াজেদ। বুধবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কেক কেটে সজীবকে খাইয়ে দেন তার মা শেখ হাসিনা। জয়ের জন্য প্রধানমন্ত্রী নিজের হাতে রান্নাও করেছেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীবের জন্ম ১৯৭১ সালের ২৭ জুলাই। বুধবার রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তারা সজীবকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তারা সজীবের জন্মদিন উপলক্ষে ছোট দু'টি কেক নিয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলিতান শরিফসহ সজীবকে কেক খাইয়ে শুভেচ্ছা জানান। প্রবাসী আওয়ামী লীগ নেতারা তাকে যুক্তরাজ্যে যেতে অনুরোধ জানান। সময় পেলে জয় যুক্তরাজ্যে যাওয়ার আশ্বাস দেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতারা। একই সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১৮ ঘ.