২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বক্তব্য জনগণই মানবে না: হাসিনা

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে তার সংবিধান ছুড়ে ফেলার কথা প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে তার সংবিধান ছুড়ে ফেলার কথা প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "তিনি স্বাধীনতার ও বিজয়ে বিশ্বাস করে না এবং শ্রদ্ধাবোধ নেই বলেই এ রকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখতে পারেন। জনগণই এ বক্তব্য মেনে নেবে না।" গণভবনে বুধবার দুপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাসিনা একথা বলেন। দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবের কথা বলেন তিনি। হাসিনা বলেন, "আমাদের অবস্থান পরিষ্কার। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান দৃঢ় রাখবো।" সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "উচ্চ আদালতের রায় এবং জনগণের ম্যান্ডেট পেয়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা সংবিধানকে পবিত্র করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করেছি।" সংবিধানের পঞ্চদশ সংশোধনে বাদ পড়েছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। এর প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স