২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিএনপির কর্মসূচি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে দাবি করেছে বিএনপি। রমজানের আগে তা 'সহনীয়' পর্যায় আনার দাবিতে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে দাবি করেছে বিএনপি। রমজানের আগে তা 'সহনীয়' পর্যায় আনার দাবিতে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারের ব্যর্থতার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি ঘোষণা। রোজা শুরু আগেই দ্রব্যমূল্য সহনীয় পর্যায় এনে মানুষ স্বস্তি দিতে হবে।" ওই দিন বিকাল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে বলে জানান ফখরুল। ফখরুল জানান, বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, রমজানে পানি-বিদ্যুৎ-গ্যাস প্রদান, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ নেতা-কর্র্মীর বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দায়ের এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফের প্রতিবাদ জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪৫৫ ঘ.