২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা আজহারকে হাইকোর্টে তলব

আদালত অবমাননার অভিযোগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট। একটি আবেদনে সোমবার আদালত এ আদেশ দেয়। একইসঙ্গে আদালত অবমনানার অভিযোগে আজাহারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযোগে কেন তার (আজাজারুল) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে বিবাদিদের। বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ৮ অগাস্ট আজহারকে আদালতে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখা দিতে বলেছে। গত ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে আজহার বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করার পর স