২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলামের প্রতিকৃতি ভাংচুর

লক্ষ্মীপুরে নিহত বিএনপি নেতা নুরুল ইসলাম স্মৃতি চত্বরে স্থাপিত তার প্রতিকৃতিটি শুক্রবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

লক্ষ্মীপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে নিহত বিএনপি নেতা নুরুল ইসলাম স্মৃতি চত্বরে স্থাপিত তার প্রতিকৃতিটি শুক্রবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। জেলা শহরের সদর থানা সড়কের মোড়ে স্থাপতি ছিল এই প্রতিকৃতিটি। সদর মডেল থানার ওসি গোলাম সরওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বলেন, নুরুল ইসলামের প্রতিকৃতি ভেঙে ফেলা একটি হীন কাজ। তিনি এ ঘটনার প্রতিবাদ জানান। জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা আমাদের দলের নয়। যারা করেছে দায়দায়িত্ব সম্পূর্ণ তাদের। এ ব্যপারে ফাঁসির দণ্ড মওকুফ হওয়া বিপ্লবের বাবা লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মো. আবু তাহের বলেন, এ ব্যপারে তিনি কিছুই জানেন না। ওই দিন রাত ১২টা পর্যন্ত বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন স্তরের লোকজন নিয়ে তিনি বাসায় বৈঠক করছিলেন। স