২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে বৈঠকে কাদের সিদ্দিকী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে বৈঠকে বসেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে বৈঠকে বসেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে বৈঠকে বসেছেন সন্ধ্যা ৬টায়। গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একটি প্রতিনিধি দল কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় যায়। বৃহত্তর আন্দোলন নিয়ে আলাপ করতে খালেদা জিয়ার আমন্ত্রণ সেদিন তারা কাদের সিদ্দিকীর কাছে পৌঁছে দেন। বৈঠকে যোগ দিতে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদারসহ কেন্দ্রীয় নেতারা দুইটি গাড়িতে গুলশানের বাসায় আসেন। বাসভবনের সমানে তাদের স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের পঞ্চদশ সংশোধনীসহ বিভিন্ন বিষয়ে একটি বৃহত্তর ঐক্য গড়তে ইতিমধ্যে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদর সঙ্গে তাদের বাসায় গিয়ে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২৫ ঘ.