ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা নুরুল ইসলামকে হত্যার অপরাধে আওয়ামী লীগ নেতার ছেলে বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতিকে দায়ী না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তবে এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনাও করতে ছাড়েননি সরকারদলীয় এ সংসদ সদস্য।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, সংবিধানের ৫৬(১) ও ৯৫(এ) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে নিজ ইচ্ছায় নিয়োগ দিতে পারেন। আর কোনো কিছু রাষ্ট্রপতি নিজের সিদ্ধান্তে স্বাধীনভাবে করতে পারেন না। সমালোচনা করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সমালোচনা করা উচিৎ, রাষ্ট্রপতির নয়।
স
bdnews24