২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ধর্মনিরপেক্ষতা-বিসমিল্লাহ এক সঙ্গে রাখা প্রতারণা'

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংশোধিত সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হলে তার সঙ্গে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম রেখে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংশোধিত সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হলে তার সঙ্গে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম রেখে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। শনিবার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব একথা বলেন। ১৯৭২ এর সংবিধানের দুটি মূল নীতি ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র পঞ্চদশ সংবিধান সংশোধনে যোগ হয়েছে। তবে বাদ দেওয়া হয়নি জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সময়ে যোগ হওয়া বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়টি, যা নিয়ে বামপন্থী দলগুলোও সরকারের সমালোচনা করে আসছে। ফখরুল বলেন, "সংবিধানে একদিকে বিসমিল্লাহ ও ইসলাম অন্যদিকে ধর্মনিরপেক্ষতা সংযোজন করে আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ধর্মনিরপেক্ষতা থাকলে বিসমিল্লাহ ও ইসলাম রাখা যায় না। তারা দেশের মানুষকে বোকা মনে করেছে।" গয়েশ্বরের অনুযোগ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কমিটির নেতারা বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটিতে সংখ্যালঘু স