২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহিলা দল থেকে ফাতেমা বাদশা বহিস্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশাকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 06:46 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সংগঠনের সহ দপ্তর সম্পাদক রাশেদা ওয়াহিদ মুক্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলাপরিপন্থী কাজে লিপ্ত থাকার কারণে ফাতেমা বাদশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা স্বাক্ষরিত এই বহিষ্কারাদেশ চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি বরাবরেও পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএম/জেকে/০০৩৬ ঘ.