২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে প্রধানমন্ত্রী, সমবেদনা

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 05:00 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে তিনি আবু তোরাব উচ্চ বিদ্যালয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরে সমবেদনা জানান। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন। আহতদের জন্য দেন ৫০ হাজার টাকার চেক। সোমবার দুপুরে খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের সৈদালী গ্রামে শিক্ষার্থীদের বহনকারী ট্রাক ডোবায় পড়ে গেলে এলাকার ৩৭ স্কুল ছাত্রসহ মোট ৩৯ জন নিহত হয়। এদের মধ্যে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীই ২৮ জন (এরমধ্যে একজন অষ্টম শ্রেণীর সাবেক ছাত্র), আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন, আবু তোরাব ফাজিল মাদ্রাসার ২ জন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২ জন শিক্ষার্থী এবং ছাত্র নন- এমন আরো দুইজন রয়েছে। এ ঘটনায় মিরসরাইয়ে তিনদিনের শোক পালন করা হয়। প্রধানমন্ত্রী সকাল পৌণে ১১ টায় আবু তোরাব উচ্চ বিদ্যালয়ে পৌঁছান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১১০৭ ঘ.