২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবলীগ নেতা গ্রেপ্তার

পুলিশ সদস্যকে মারধর করে গাঁজাসহ আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বরিশাল মহানগর শাখা যুবলীগের আহ্বায়ক কমিটির বহিস্কৃত সদস্য আসিফ ইকবাল শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

বরিশাল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যকে মারধর করে গাঁজাসহ আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বরিশাল মহানগর শাখা যুবলীগের আহ্বায়ক কমিটির বহিস্কৃত সদস্য আসিফ ইকবাল শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সেজান নামে এক যুবককে ৫০ গ্রাম গাঁজাসহ বাঁধ রোড বিটিসিএলের সামনে থেকে আটক করা হয়। খবর পেয়ে শাওনসহ অজ্ঞাত ১৫/২০ জন লোক এসে পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে সেজান পালিয়ে যায়। এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বখতিয়ার হোসেন শাওন ছাড়াও সেজান ও আজিজুল আলম সাইদের নাম উল্লেখ করে ২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনসহ সরকারিকাজে বাধা এবং পুলিশকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, অন্যায়কারী যে দলেরই হোক কোন ছাড় দেওয়ার কোনো প্রশ্নই নেই। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৪০ ঘ.