২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগের ৮ সহযোগী সংগঠনের সম্মেলন ৬ মাসে'

আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া, রোজার আগেই দেশের বৃহত্তর ১৯ জেলায় জনসভা করবে আওয়ামী লীগ। এরপরই শুরু হবে দলটির তৃণমূল পর্যায়ের সম্মেলন। ঈদের পর শুরু হবে ওয়ার্ড পর্যায়ের সম্মেলন। মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সংগঠনকে আরো শক্তিশালী করা এবং আগামী নির্বাচনের আগে সংগঠনকে গোছানোর জন্যই ওই কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকরা তার কাছে জানতে চান বিরোধী দলের আন্দোলনের পাল্টা কোনো কর্মসূচি আওয়ামী লীগ দেবে কি না। তিনি বলেন, "বিএনপি এমন কোনো সিরিয়াস আন্দোলন করছে না যে আওয়ামী লীগ উদ্বিগ্ন।" "আগামী নির্বাচনের আগে আমরা সব সংগাঠনিক প্রস্তুতি সম্পন্ন করবো। যাতে আগামী নির্বাচনে সব শক্তি এক হয়ে কাজ করেতে পারি।" আওয়ামী লীগের সহযোগী সংগঠন আটটি। এগুলো হলো- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যুব মহিলা লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদ। যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০০৩ সালের ২৫ জানুয়ারি, স্বেচ্ছাসেবক লীগের ২০০৩ সালের ২৭ জুলাই, কৃষক লীগের ২০০৩ এর ২৯ জুলাই, মহিলা আওয়ামী লীগ ২০০৩ এর ১২ জুলাই, তাঁতী লীগের ২০০৪ সালের ৮ অগাস্ট, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর, যুব মহিলা লীগের বর্তমান কমিটি ঘোষণা করা হয় ২০০৪ সালের ১৫ মার্চ এবং ২০০০ সালের ১১ মার্চ আওয়ামী আইনজীবী পরিষদের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই সব সংগঠনেরই মেয়াদ তিন বছর করে। সৈয়দ আশরাফ জানান, বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, বার্তা সম্পাদক ও মালিকদের সঙ্গে আওয়ামী লীগ মতবিনিময় করবে। "রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের সা