ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় অনুসরণ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়নি। তড়িঘড়ি করে সংবিধান সংশোধনী পাস করা হয়েছে। বলা হয়েছে, রায়ের জন্য ওই ব্যবস্থা বাতিল করা হয়েছে। কিন্তু পাস হওয়া সংশোধনীর প্রকাশিত গ্যাজেট আমি দেখেছি। তাতে কোথাও আদালতের রায়ের কথা উল্লেখ নেই।"
তিনি বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাগ্রত জনতা ফোরামের উদ্যোগে 'সা
bdnews24