২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে চেয়ারম্যান পদপ্রার্থী হামলায় আহত

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ফেনী, জওলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ চলাকালে ইউনিয়নের মঠবাড়িয়ায় এ হামলায় আহত হন জিয়াউদ্দিন। এছাড়া ব্যাপক জাল ভোট, কেন্দ্র দখল ও ভোটারদের হুমকি দেওয়ার প্রতিবাদে একই ইউনিয়নের জিয়াউদ্দিনসহ পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আহত জিয়াউদ্দিনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াউদ্দিন সাংবাদিকদের জানান, দুপুরে একদল সন্ত্রাসী মঠবাড়িয়া এলাকায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে। এতে তার একটি হাত ভেঙে গেছে। এ ব্যাপারে ফেনী সদর থানার ওসি মো. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিকালে ফেনী প্রেসক্লাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই ইউনিয়নের পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরা হলেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এমএ খালেক, জিয়াউদ্দিন, জামায়াত সমর্থিত আব্দুল হক, স্বতন্ত্র আবু বকর সিদ্দিক সানি ও নুরুল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৪ ঘ.