ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তারেক রহমানের তত্ত্বাবধানেই একুশে আগস্ট গ্রেনেড মামলা চালানো হয়েছিল মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, 'নিরপেক্ষ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত' তদন্তেই বিষয়টি উঠে এসেছে।
সোমবার বিকালে সচিবালয়ে এক ব্রিফিং-এ আইন প্রতিমন্ত্রী দাবি করেন, "কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত অবস্থান থেকেই গ্রেনেড হামলার ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে হামলার মূল পরিকল্পনাকারী ও গ্রেনেডের উৎস খুঁজে বের করা হয়েছে।"
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন।
বিএনপি জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে নতুন আসামি করে রোববার একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়া পরিবারের সুনাম ক্ষুণ
bdnews24