২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ অভিযোগপত্র রাজনৈতিক: জামায়াত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি করার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি করার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে দলটি। রোববার খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, হারিছ চৌধুরী, মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে সিআইডি। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম রোববার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, "মুজাহিদকে আসামি করে সিআইডি যে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে এর কোনো ভিত্তি নেই।" বিবৃতিতে বলা হয়, ঘটনার পর একাধিকবার তদন্ত হয়েছে। কিন্তু কোনো তদন্তেই মুজাহিদের সংশ্লি