২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৭ ইউপির ৪টিতে চেয়ারম্যান বিএনপির

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে বিএনপি সমর্থিত চার জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত দুই জন এবং নির্দলীয় একজন জয় পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 06:36 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

সিলেট, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে বিএনপি সমর্থিত চার জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত দুই জন এবং নির্দলীয় একজন জয় পেয়েছে। শনিবার ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা ইয়াসমিন ফল ঘোষণা করেন। বিএনপির বিজয়ী চেয়ারম্যানরা হলেন- বরইকান্দি ইউনিয়নে হাবিব হোসেন, কুচাইয়ে আবুল কালাম, সিলামে ইকবাল হোসেন ও মোগলাবাজারে মাহমুদুল হক সোহেল। জামায়াত সমর্থিত চেয়ারম্যানরা হলেন- জালালপুর ইউনিয়নে মাওলানা সুলাইমান হোসেন ও লালাবাজারে খায়রুল আফিয়ান চৌধুরী। এছাড়া দাউদপুর ইউনিয়নে নির্দলীয় প্রার্থী নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১২৩৩ ঘ.