২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে তিন বিএনপি নেতাকর্মী গুলিবিদ্ধ

ফেনীর সোনাগাজী উপজেলায় বিএনপি সমর্থিত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ তার দুই সমর্থক গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ফেনী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলায় বিএনপি সমর্থিত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ তার দুই সমর্থক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার মঙ্গলকান্দিতে চেয়ারম্যান প্রার্থী দাউদুল ইসলাম মিনারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। চেয়ারম্যান প্রার্থী মিনার ফেনীর একটি ক্লিনিকে সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনিসহ কয়েকজন বিএনপি নেতা-কর্মী বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন কয়েকজন অজ্ঞাত দুস্কৃতিকারী কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। মিনার পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। মিনার মঙ্গলকান্দি ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দিনের কর্মীদের এ জন্য দায়ী করেছেন। সোনাগাজী থানার ওসি খুরশীদ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে মামলা হলে ব্যাবস্থা নেয়া হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬১৫ ঘ.