ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের মা খোরশেদা বানু মারা গেছেন।
মঈন খানের পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর ৫টা ৩৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
তার মরদেহ গুলশানের বাসায় নিয়ে আসা হয়।
মরহুমার প্রথম নামাজে জানাজা গুলশানে আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তার মৃতদেহ নরসিংদীর পলাশে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
খোরশেদা বানু'র স্বামী আবদুল মোমেন খান খাদ্যমন্ত্রী ছিলেন।
খোরশেদা বানুর মৃত্যুতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় তার প্রতি গভীর শ্রদ্ধা নিবদেন করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১০৫২ ঘ.
bdnews24