২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমরা মর্মাহত, দুঃখিত, ক্ষুব্ধ'

সংশোধিত সংবিধানে জাতিসত্ত্বার স্বীকৃতি না পাওয়া এবং দাবি দাওয়ার প্রতিফলন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে আদিবাসী সংগঠন ও নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত সংবিধানে জাতিসত্ত্বার স্বীকৃতি না পাওয়া এবং দাবি দাওয়ার প্রতিফলন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে আদিবাসী সংগঠন ও নেতারা। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পৃথকভাবে এ প্রতিক্রিয়া জানিয়েছেন। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, "কোনো রাষ্ট্র বা সরকার কোনো জাতির সংস্কৃতি বা পরিচয় বদলে দিতে পারে না। আমরা মর্মাহত, দুঃখিত ও ক্ষুব্ধ। আমরা সংবিধানে আদিবাসী হিসাবে স্বীকৃতি চেয়েছিলাম। সরকার আদিবাসী শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করলো।" বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংশোধনী পাসের পর এখন বাংলাদেশের মানুষের জাতীয়তা বাঙালি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদেরকে আদিবাসী হিসাবে উল্লেখ ছিলো দাবি করে সমতলের এ আদিবাসী নেতা বলেন, "বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার থেকে দূরে সরে গেলো।" আদিবাসীদের স্বীকৃতি না দেওয়া জাতিসংঘ ও আন্তর্জাতিকভাবে মানবাধিকারের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। 'খুশি হতে পারিনি' সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, "যতখানি পাওয়া যেতো ততখানি আসেনি। সার্বিকভাবে আমরা খুশি এটা বলা যায় না। কারণ এখানে আদিবাসীদের পরিচয় যথাযথভাবে আসেনি।" "যদিও আমরা রাষ্ট্রধর্ম চাই না। তারপরও সেখানে অন্যান্য ধর্মকে সমমর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। মনে রাখা দরকার এখানে কেবল ভিন্ন ধর্মবলম্বী মানুষই বাস করে, ভিন্ন ভাষাভাষী মানুষও বাস করে। তাদের কী হবে সেটা বলা হয়নি।" দেবাশীষ রায় বলেন, ২৮ ও ২৯ অনুচ্ছেদ অনুযায়ী সরকার অনগ্রসর অংশের জন্য বিশেষ বিধান করতে পারে বলে উল্লেখ আছে। সেখানে আদিবাসীদেরকে অনগ্রসর অংশ হিসাবে উল্লেখ করা হয়নি। "সংসদে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনের দাবি করেছিলাম। সরকার তাও করেনি। ভবিষ্যতে হয়তো পার্বত্য এলাকা থেকে আর কোনো আদিবাসী এমপি নির্বাচিত হতে পারবেন না।" পার্বত্য অঞ্চলে আদিবাসীদের কারবারি ও সার্কেল প্রধান থাকার কথা তুলে ধরে তিনি বলেন, "এই সংশোধনী থেকে সমতলের আদিবাসীদের জন্য কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ফলে তারা স্থানীয় সরকারে প্রতিনিধিত্বহীনই রইলো।" 'মৌলিক অধিকার অস্বীকার হলো' পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সংশোধনী বিল পাস করার মধ্য দিয়ে সংবিধানে ভিন্ন ভাষাভাষী আদিবাসী জাতিসমূহকে 'বাঙালি' হিসেবে পরিচিত করা হলো। অপরদিকে সংবিধানে আদিবাসীদের স্বকীয় জাতিগত পরিচিতি ও তাদের মৌলিক অধিকার পূর্বের মতো অস্বীকার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের এ পদক্ষেপ 'উগ্র জাত্যাভিমান, উগ্র সা