ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' তুলে দিয়ে সরকার ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
দলটি বলছে, পঞ্চদশ সংশোধনী পাসের এই দিনটি ইতিহাসে 'কালো দিবস' হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বৃহস্পতিবার এক যৌথবিবৃতিতে এ প্রতিক্রিয়া দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' অংশটুকু বাদ দেওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করার ধারা বাতিল করে সংসদে যে বিল পাস করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জামায়াতে ইসলামী।
'সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের জনগণের আদর্শ, সংস্কৃতি, সমাজিক মূল্যবোধের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে বলা হয়, স্বাধীনতার আগে কোনো সময়ই আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করার কথা বলেনি।'
সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রাহমানির রাহিম-এর 'বিকৃত' অনুবাদ এবং 'রাষ্ট্রধর্ম ইসলাম' রেখে (ব্যাখ্যাসহ) তার পাশাপাশি ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র সংযোজন করে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।
দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সময়ে সংবিধানে যুক্ত হওয়া বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেই বৃহস্পতিবার পঞ্চদশ সংশোধনী অনুমোদন করে জাতীয় সংসদ। তবে এর সঙ্গে যুক্ত করা হয়েছে অন্যান্য ধর্মের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার বিধান।
বাম দল ও সুশীল সমাজের একটি অংশের দাবি থাকলেও ধর্মভিত্তিক রাজনীতিতে কোনো ধরনের প্রত্যক্ষ বিধিনিষেধ আরোপ করা হয়নি সংশোধিত সংবিধানে। অবশ্য সা
bdnews24