২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক বিষয়ে ছাড় দিতে হয়েছে: সুরঞ্জিত

সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের 'বৃহত্তর কল্যাণে' বিছমিল্লাহ, রাষ্ট্রধর্ম এবং ধর্মভিত্তিক রাজনীতিসহ বেশ কিছু বিষয়ে ছাড় দিতে হয়েছে বলে উল্লেখ করেছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের 'বৃহত্তর কল্যাণে' বিছমিল্লাহ, রাষ্ট্রধর্ম এবং ধর্মভিত্তিক রাজনীতিসহ বেশ কিছু বিষয়ে ছাড় দিতে হয়েছে বলে উল্লেখ করেছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলের প্রতিবেদনে সংযুক্ত বিবৃতিতে তিনি বলেছেন, "আমি ভণ্ড, প্রতারক, ভাওতাবাজির রাজনীতি দেখেছি। আমি এখন বুঝতে পারছি, রাজনীতি একদিকে যেমন জটিল ও কঠিন, অন্যদিকে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। অনেক সময় অনেক বিষয়ে কম্প্রোমাইজও করতে হয়।" ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য প্রতিবেদনে বলেন, "আজ আমি জীবন সায়াহ্নে এসে পৌঁছেছি। সংবিধানের প্রণয়ন ও পরবর্তী সংশোধন সম্পর্কিত ঐতিহাসিক কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারায় গর্ব অনুভব করছি। আজ ২০১১ সালে আমি এক পরিণত মানুষ।" আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পঞ্চদশ সংবিধান সংশোধন বিলের এই চূড়ান্ত প্রতিবেদন বুধবার জাতীয় সংসদে উপস্থাপন করে। তিন বিষয়ে 'কম্প্রোমাইজ' ১৯৭২ সালে দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সুরঞ্জিতের দাবি, সেই সময়ে যে 'ক