২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে জামায়াতের ২ নেতাকর্মী গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

বরিশাল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে বিক্ষোভ মিছিল করার সময় মাওলানা এনামুল হক ও আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এনামুল উপজেলার গালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর ও আবুবকর এছাহাকাবাদ সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র। দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা শাখা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে উপজেলা সদরের ডাকবাংলো মোড় থেকে প্রায় অর্ধশত নেতা-কর্মী সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। গ্রেপ্তার করা হয় দুজনকে। রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১২ ঘ.