২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনী বিল প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ

পাহাড়ীদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জাতীয় সংসদে উত্থাপিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল প্রত্যাখ্যান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

খাগড়াছড়ি, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ীদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জাতীয় সংসদে উত্থাপিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার সংগঠনের সভাপতি প্রসিত খীসা এই বিল প্রত্যাখ্যান করে স্বতন্ত্র জাতি হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানান। ইউপিডিএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের পূর্ব পুরুষগণ কোনো কালে বাঙালি ছিলেন না। আমাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে এবং আমরা সংবিধানে এই পরিচিতির স্বীকৃতি চাই। দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ জুন পার্বত্য এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে লাল পতাকা উত্তোলন ও লাল পতাকা মিছিল, ৩ জুলাই জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ, ৪ জুলাই মানববন্ধন এবং ২৯ জুন থেকে ৫ জুলাই জাতিসত্তার স্বীকৃতির সমর্থনে বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯০১ ঘ.