২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে পোলিং কর্মকর্তাকে অব্যাহতি

নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক পোলিং কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

সুনামগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক পোলিং কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোট গ্রহণকালে দুপুর ১টায় উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর কেন্দ্রের পোলিং কর্মকর্তা ফেরদৌস বেগমকে এ অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তা। রামনগর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শামছুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরদৌস বেগম এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কথা বলায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫০ ঘ.