২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় নিজামীর নাম: বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী

১০ ট্রাক অস্ত্র মামলা থেকে মতিউর রহমান নিজামীর নাম প্রত্যাহারের দাবিতে আগামী ২৯ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে মতিউর রহমান নিজামীর নাম প্রত্যাহারের দাবিতে আগামী ২৯ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। রোববার জামায়াতের আমির নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইর সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। সোমবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এর নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, "রোববার সিআইডি নিজামীকে আসামি করে যে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে তা ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা মাত্র। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওই মামলায় তাকে জড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিলো।" প্রায় ৪০ মাসের মধ্যে ১৭ বার সময় নিয়ে তদন্তের নামে পরিকল্পিতভাবে বানোয়াট কাগজপত্র তৈরি করে নিজামীর বিরুদ্ধে সিআইডি সম্পূরক অভিযোগপত্র দিয়েছে বলে দাবি করেন আজহারুল। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করে। তদন্তের পর তৎকালীন তদন্ত কর্মকর্তা একটি অভিযোগপত্র আদালতে জমা দেন। পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনে ২০০৮ সালের ১২ ফেব্র"য়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্ল