চাঁদপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টির ফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির সমর্থকরা পাঁচটিতে এবং আওয়ামী লীগ পাঁচটিতে জয় পেয়েছে।
রোববার ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয় বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানিয়েছেন ।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- সাচার ইউনিয়নে ওসমান গনি মোল্লা, বিতারায় ইসহাক শিকদার, পশ্চিম সহদেবপুরে সামছুদ্দিন মুন্সি, কচুয়া উত্তরে আরিফুর রহমান কাজল ও কাদলায় রফিকুল ইসলাম লালু।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন- পূর্ব সহদেবপুর ইউনিয়নে আলমগীর হোসেন স্বপন, দক্ষিণ কচুয়ায় মিজানুর রহমান পাঠান, কড়ইয়ায় আমিনুল ইসলাম মালেক, গোহাট উত্তরে জাহাঙ্গীর আলম ও আশ্রাফপুরে মাসুদ এলাহী সুভাষ।
জাল ভোট দেওয়ায় পাথৈর ও গোহাট দক্ষিণ ইউনিয়নে দুটি কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখায় ফল ঘোষণা করা হয়নি।
এই দুটি কেন্দ্রে পুনরায় নির্বাচন শেষে ফল ঘোষণা করা হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধ/আরএম/আরএ/১২৪২ ঘ.
bdnews24