২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামকে চির বিদায় দেওয়ার ষড়যন্ত্র করছে আ.লীগ: আমিনী

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ এই দেশ থেকে ইসলামকে চির বিদায় দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ এই দেশ থেকে ইসলামকে চির বিদায় দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। সংবিধান সংশোধনীতে 'আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস' কথাটি বাদ দিয়ে সরকার আল্লাহর উপর অনাস্থা প্রস্তাব দিয়েছে। রোববার রাজধানীর লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা কর্মীরা তার সঙ্গে দেখা করার সময় তিনি একথা বলেন। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির আমিনী বলেন, একটি মুসলিম দেশের সরকার যদি আল্লাহর উপর অনাস্থা স্থাপন করে তাহলে কি করে তাদের ঈমান থাকতে পারে ? এখন এদের সাহস এত বেড়ে গেছে যে, সংবিধান থেকে আল্লাহকে বাদ দিতেও তাদের মনে বাধেনি। সংবিধানে আল্লাহর নাম রাখতেই হবে উল্লেখ করে তিনি বলেন, এই নাম বাদ দেয়ার প্রতিবাদে এবং তা পুনরায় সংযোজনের দাবিতে হরতাল-অবরোধের মতো আন্দোলন কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরআরডি/কেএমএস/২৩৫৭ ঘ.