২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসির অধিবেশনে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩৮তম অধিবেশনে যোগ দিতে রোববার কাজাখস্তানে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩৮তম অধিবেশনে যোগ দিতে রোববার কাজাখস্তানে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ২৮ থেকে ৩০ জুন এই অধিবেশন চলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, কাজাখস্তানে ওআইসির অধিবেশনে অংশ নেওয়ার পর সেখান থেকে লিথুয়ানিয়ায় যাবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ১ ও ২ জুলাই একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে দীপু মনির। আগামী ৩ জুলাই সেখানে পুবালী এক্সচেঞ্জ কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তিন দেশ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ৫ জুলাই দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১৯২১ ঘ.