নওগাঁ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের সাতটিতে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থকরা বিজয়ী হয়েছে। চারটিতে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছে, তিনটিতে জয় পেয়েছে নির্দলীয় প্রার্থী।
শনিবার ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন।
বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যান হলেন- ভালাইন ইউনিয়নে রফিকুল ইসলাম, পরানপুরে ফার"ক হোসেন মোল্লা, গনেশপুরে শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, মৈনমে আবুল কালাম আজাদ, তেঁতুলিয়ায় নাজমুল হক নাজু, নূরল্ল্যাবাদে রফিকুল ইসলাম ও কালিকাপুরে আশরাফ ইসলাম।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যান হলেন- ভারশোঁ ইউনিয়নে সারেকুল ইসলাম, প্রসাদপুরে ফয়েজ উদ্দিন, শোপাড়ায় ইয়াদ আলী ও বিষ্ণুপুরে জাহাঙ্গীর আলম।
নির্দলীয় বিজয়ী প্রার্থী তিনজন হলেন- মান্দা সদর ইউনিয়নে এজাজ আহম্মেদ হিন্দল, কুসুম্বায় নাওফেল আলী ও কশবে খয়বর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬২০ ঘ.
bdnews24