২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ৯ ইউপির ৬টিতে চেয়ারম্যান আ.লীগের

টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলার নয়টি ইউনিয়নের ছয়টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থকরা বিজয়ী হয়েছে। নির্দলীয় প্রার্থী দুটিতে, একটিতে জয় পেয়েছে বিএনপির সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

টাঙ্গাইল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলার নয়টি ইউনিয়নের ছয়টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থকরা বিজয়ী হয়েছে। নির্দলীয় প্রার্থী দুটিতে, একটিতে জয় পেয়েছে বিএনপির সমর্থকরা। শনিবার ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যান হলেন-কাকরাজান ইউনিয়নে শামসুল হক পান্না, বহেড়াতৈলে মো. মনিরুজ্জামান মঞ্জু, হাতিবান্ধায় নবীন হোসেন, কালিয়ায় মো. জামাল হোসেন, কাশিলে মো. তোফাজ্জল হোসেন ও হাবলাতে মো. খোরশেদ আলম। নির্দলীয় বিজয়ী দুজন হলেন- ফুলকীতে শামসুল আলম বিজু ও কাউলজানীতে মো. সাদেক আলী ভূঁইয়া। বিএনপি সমর্থিত চেয়ারম্যান হলেন-কাঞ্চনপুরে মো. মামুন অর রশিদ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪৮ ঘ.