গাইবান্ধা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চারটিতে আওয়ামী লীগ সমর্থক এবং চারটিতে বিএনপি সমর্থক প্রার্থী বিজয়ী হয়েছে।
শনিবার ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থক চার চেয়ারম্যান হলেন- ফুলবাড়ী ইউনিয়নে শান্তনু কুমার দেব, কোচাশহরে আবু সুফিয়ান মন্ডল, শিবপুরে তৈহিদুল ইসলাম প্রধান শাহীন ও মহিমাগঞ্জে আব্দুল লতিফ প্রধান ।
বিএনপি সমর্থক চেয়ারম্যানরা হলেন- কামারদহ ইউনিয়নে মোমিরুল হাসান সিজু, হরিরামপুরে আজাহারুল ইসলাম প্রধান বিপ্লব, নাকাইহাটে ওয়াহেদুন্নবী সরকার লুলু ও শালমারায় মো. আমির হোসেন শামীম।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩১৪ ঘ.
bdnews24