২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ প্রতিনিধিদের খালেদাতত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না

দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলে সফররত জার্মান ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলকে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলে সফররত জার্মান ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলকে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির সহ-সভাপতি শমসের মবিন জানান, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডির্ক নিয়েবেল এবং ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গসের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করলে এ কথা বলেন খালেদা। বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদার গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানান শমসের মবিন। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের বিরুদ্ধে দলের অবস্থান ব্যাখ্যা করে বিরোধীদলীয় নেতা বলেছেন, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হলে তা অবাধ ও নিরপেক্ষ হবে না। ওই নির্বাচন জনগনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।" তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স