ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'গ্রেপ্তার-নির্যাতন' এর দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সতর্ক করে দিয়ে বলেন ''সরকার ভেবেছে, গ্রেপ্তার করে আন্দোলন দমাতে পারবে। এটা ঠিক নয়। গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। সুযোগ পেলে জনগণ সরকারকে দাঁতভাঙ্গা জবাব দেবে।''
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত এই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার দাবিতে বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।
মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, "ইতিহাস দেখুন। দেয়াল লিখন পড়
bdnews24