২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুপি চুপি প্রতিষ্ঠাবার্ষিকী!

চুপি চুপি দলের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নাটোর জেলা আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

নাটোর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুপি চুপি দলের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নাটোর জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় ও সভাপতি সাজেদুর রহমান খানের বাসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান এবং দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা ছাড়া আর কোনো কর্মসূচি পালিত হয়নি বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। উভয় কর্মসূচিতেই বড়জোর ৭/৮ জন নেতা কর্মী অংশ নেন। ক্ষমতাসীন ও ঐতিহ্যবাহী একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী এভাবে উদযাপন নিয়ে সাধারণ নেতাকর্মীরা বিব্রত বোধ করেন। দলের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা সদরে দলের একজন মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান রয়েছেন। অথচ খরচের ভয়ে বাড়িতে বসে চুপি চুপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলো। এটা লজ্জার ব্যাপার। এ ব্যাপারে আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পরে শোভাযাত্রা করা হয়েছে। তবে আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, শোভাযাত্রার মতো কোনো কর্মসূচি পালিত হয়েছে বলে আমার জানা নেই। জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আওয়ামী লীগের শোভাযাত্রার মত কোনো কর্মসূচির কথা তাদের জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৯ ঘ.