২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ ছাড়া বাকিরা শুধু লুট করে: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর তার দল ছাড়া অন্য যে সব দল ক্ষমতায় গেছে, সবাই শুধু লুটপাট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর তার দল ছাড়া অন্য যে সব দল ক্ষমতায় গেছে, সবাই শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী হাসিনা বলেন, "আওয়ামী লীগ এলে দেশের মানুষ কিছু পায়, বাকিরা লুটে নেয়, পাচার করে।" "আওয়ামী লীগ এলে বাংলাদেশ পায় পুরস্কার। বিএনপি এলে পায় তিরস্কার", বলেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে জানিয়ে হাসিনা বলেন, "জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে আমরা দেবো না। জনগণের লুট করা সম্পদ আমরা জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছি।" বর্তমান সরকারের শাসনামলে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। জাতীয় ও দলীয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা ওড়ান শেখ হাসিনা। দলীয় পতাকা ওড়ান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ৬১ বছর ধরে আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের সক্রিয়তার বিষয়টি তুলে ধরে হাসিনা বলেন, "আপনাদের সেবা করার জন্যই আপনাদের পাশে আছি। দেশবাসীর অধিকার প্রতিষ্ঠায়- আমি কখনো মৃত্যুকে ভয় করিনি। যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। দরকার হলে আমি আমার পিতার মতো বুকের রক্ত দিতেও প্রস্তুত রয়েছি।" বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ পরিণত হয়েছিলো- জঙ্গিবাদের দেশে, অস্ত্র চোরাচালানের রুটে।" অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ১৮ বছর ছিলো। যতবার তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ততবারই সংগ্রাম এসেছে। কোনো শর্তই মানা হবে না। নিঃশর্তভাবে সংসদে আসতে হবে।" আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে তার মোকাবেলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান শেখ সেলিম। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও মিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলু বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ায় আশরাফুল ইসলাম সমমনা রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান। এর আগে সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ এ বছর ৬২ বছরে পা দিলো। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর কেএম দাস লেনের রোজ গার্ডেনে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়। ধর্মনিরপেক্ষতা চর্চা এবং অসা